নতুন ১৮৭৩ মোট আক্রান্ত ৩২০৭৮। মৃত্যু বেড়ে ৪৫২, সুস্থ ৬৪৮৬

নতুন ১৮৭৩ মোট আক্রান্ত ৩২০৭৮। মৃত্যু বেড়ে ৪৫২, সুস্থ ৬৪৮৬

উত্তরদক্ষিণ শনিবার ২৩ মে ২০২০। ১৪:৪০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৮৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটিই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৩২ হাজার ৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৮৬ জন।

শনিবার (২৩ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading