গাইবান্ধায় সাংবাদিক উত্তর তুহিনের ঈদ সামগ্রী বিতরণ
উত্তরদক্ষিণ শনিবার ২৩ মে ২০২০। ১৬:০৫
মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক দৈনিক উত্তর দক্ষিণ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন শনিবার ২৩ মে গাইবান্ধার একশত দরিদ্র মানুষকে ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন।
গাইবান্ধার দক্ষিণ পাড়ায় এই ঈদ উপহার সামগ্রী নিজেই বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলাও চাউল,সেমাই, চিনি,দুধ,সাবান। তিনি বলেন, মানুষের সাহায্য করার এধারা অব্যাহত থাকবে।

