বাঙালির ঈদ উৎযাপন ও করোনার প্রভাব
উত্তরদক্ষিণ রবিবার ২৪ মে ২০২০। ২০:৪৫
বাঙালি মুসলিম পরিবারগুলো যার যার সাধ্যানুযায়ী ঈদুল ফিতরের দিন ভালো পোশাক পরে। ঘরে ঘরে উন্নত মানের খাবারের আয়োজন করা হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরাও এ আনন্দের অংশীদার হয়। দরিদ্র ও গরিবাও এদিনটিকে যথাযোগ্য মর্যাদা ও আনন্দের সঙ্গে পালন করে। মুসলমানরা এদিন কৃতজ্ঞচিত্তে খুতবাসহ ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন। আত্মীয়স্বজনের সঙ্গে কুশলবিনিময় করেন। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই কোলাকুলিসহ সালাম ও শুভেচ্ছার হাত বাড়িয়ে দেন। ঈদকার্ড বিনিময় বাঙালির জাতীয় ও রাজনৈতিক তথা সামাজিক জীবনে একটি জনপ্রিয় প্রথায় পরিণত হয়েছে।
তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার এ যুগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আনন্দ-খুশি ও ঈদের আবেগ ভাগাভাগি করে থাকেন অনেকে। বিশেষ করে তরুণ প্রজন্ম ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য ফেসবুকসহ সোশ্যাল প্লাটফর্মকেই বেশি ব্যবহার করে থাকেন। করোনাময় পৃথিবীতে এবারের ঈদের আনন্দ ভাগাভাগিতে সেই প্রযুক্তির ব্যবহার আরও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বৈকি। সামাজিক দূরত্ব নিশ্চিত করে ও স্বাস্থবিধি মেনে সবাই ঈদ আনন্দ উদপান করবো- সেটাই হোক সবার প্রতিশ্রুতি।

