বিকন ফার্মার এমডি ও সাংসদ এবাদুল করিম করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ বুধবার ২৭ মে ২০২০। ০০:৫৮
দেশের আরেক শীর্ষ ব্যবসায়ী ও সাংসদ এবাদুল করিম বুলবুল কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। তিনি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বুলবুল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মনবাড়িয়া-৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল বলে তার বড় ভাই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন।
পারিবারিক সূ্ত্রে জানা যায়, পাঁচ দিন আগে এবাদুল করিম বুলবুলের কোভিড-১৯ টেস্টে পজিটিভ ধরা পড়ে।

“তার পর থেকে সে বাসায়তেই চিকিৎসা নিচ্ছে। এখন ভালো আছে।”
সাংসদ বুলবুল বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও আবাসন খাতের প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিকন ফার্মা বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত একটি কোম্পানি। সম্প্রতি পুঁজিবাজারে কোম্পানীটির মুল্যের তাক লাগানো উলম্ফন ঘটে । প্রতিষ্ঠানটি ২০০টিরও বেশি জেনেরিক ওষুধ এবং ক্যান্সারের ৬৫টি ওষুধ উৎপাদন করে।
দেশের ব্যবসা-বাণিজ্য ও রাজনীতিতে করিম ভ্রাতৃদ্বয় এবং তাদের মালিকাধীন ওরিয়ন ও বিকন ব্যবসায়িক গ্রুপ অত্যন্ত প্রভাবশালী।

