সৈয়দপুর উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ৬০টি পিপিই প্রদান
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ২৮ মে ২০২০। ১৯:২৫
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, ল্যাব টেকনিশিয়ান, করোনা নমুনা সংগ্রহকারীসহ কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করা হয়েছে।
২৮ মে বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন নিজে উপস্থিত হয়ে ৬০টি পিপিই তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলেমুল বাশারের হাতে। এসময় উপস্থিত ছিলেন হেলথ্ধসঢ়; টেকনিশিয়ান আবু তাহের সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম টিটো, ডক্টরস্ধসঢ়; হসপিটালের পরিচালক শাহেবুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ইতোপূর্বেও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে সৈয়দপুর উপজেলায় কর্মরত স্বাস্থ বিভাগ, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ, সংবাদকর্মী ও উপজেলার বিভিন্ন প্রশাসনিক
বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আরও প্রায় ২ শতাধিক পিপিই বিতরণ করা
হয়েছে।

