বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ লাখ ছুঁইছুঁই

বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ লাখ ছুঁইছুঁই

উত্তরদক্ষিণ শুক্রবার ২৯ মে ২০২০। ১৬:২৫

নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখে পৌঁছেছে। আর এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।

শুক্রবার (২৯ মে) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ২৫ হাজার ৯২৮ জন। মারা গেছেন ৩ লাখ ৬২ হাজার ৫৫৫ জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ৯৩ হাজার ৭শ।

বর্তমানে বিশ্বের অন্তত ১৯৮টি দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৯ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ। এর মধ্যে গুরুতর অসুস্থদের সংখ্যা ৫৪ হাজার প্রায়। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading