বিশ্বে করোনায় আক্রান্ত ৬০ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৫:৪০
বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের।
শনিবার (৩০ মে) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে করোনা বা কভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৪৮ হাজার ২৩৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন অন্তত ৩ লাখ ৬৭ হাজার ২২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ লাখ ৭২ হাজার ৭১২ জন। অপরদিকে, বর্তমানে চিকিৎসাধীন ৩০ লাখ ৮ হাজারের বেশি, যাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৫৩ হাজার ৭৩৯ জন।

