কৃষ্ণাঙ্গ হত্যাকারী মার্কিন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

কৃষ্ণাঙ্গ হত্যাকারী মার্কিন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৬:৪৫

আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরে জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত সেই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার দেশটির ওই অঙ্গরাজ্যের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তিকে হত্যা করলে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভ থামাতে জর্জিায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

দ্য গার্ডিয়ান বলেছে, একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ মার্কিন পুলিশ। নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন। নিঃশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়। কৃষ্ণাঙ্গদের দাবি, বর্ণবিদ্বেষের বলি হয়েছেন জর্জ ফ্লয়েড।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিনিয়াপলিসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ বাহিনী মার্কিন ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে উত্তাল আমেরিকা, জর্জিয়ায় জরুরি অবস্থা জারি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading