লক্ষ্মীপুরে মৃত ব্যক্তিসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে মৃত ব্যক্তিসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৮:১০

লক্ষ্মীপুরে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত
হয়েছে। এদের মধ্যে রামগঞ্জের পাঁচজন, কমলনগরের দুইজন এবং
সদর উপজেলার একজন। তাদের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছেন।
শনিবার (৩০ মে) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য
নিশ্চিত করা হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের এসিসটেন্ট চীফ
ষ্ট্যাটিসটিক্যাল অফিসার এ. এইচ. এম. ফারুক জানায়,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুরের ৩৭
জনের নমুনা পরীক্ষায় আটজনের দেহে করোনা শনাক্ত হয়। এদের
মধ্যে রামগঞ্জের করোনা শনাক্তকৃত পাঁচজনের মধ্যে একজন
আগেই করোনা উপসর্গ নিয়ে মারা যায়। এ নিয়ে জেলাতে
করোনা শনাক্ত হওয়ার আগেই তিন জনের মৃত্যু হয়েছে।

সূত্র আরও জানায়, জেলায় মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৯৬
জন। এ পর্যন্ত সুস্থ হয়ছেন ৬৯ জন। বাকীরা হাসপাতাল এবং
হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading