ঠাকুরগাঁওয়ে ২৪ ঘন্টায় ২৫ জন করোনা রোগী সনাক্ত

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘন্টায় ২৫ জন করোনা রোগী সনাক্ত

উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৩:৪০

২৫ জন রোগী করোনা সনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ ২৫ জন আক্রান্ত
হওয়ার এটাই রেকর্ড। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৯।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২ জন,
রানীশংকৈল উপজেলায় ৫ জন, পীরগঞ্জ উপজেলায় ৪ জন ও হরিপুর উপজেলায় ৩ জন।

আক্রান্তদের মধ্যে একই পরিবারের ৫ জন সহ নারী ১৩ জন, পুরুষ ১০ জন ও শিশু ২
জন। আক্রান্তরা সকলেই ঢাকা , নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে ফেরা। এ নিয়ে
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৯ এ। এদের মধ্যে চিকিৎসায় সুস্থ্য
হয়ে বাড়ী ফিরেছেন ২৪ জন এবং মারা গেছেন ১ জন।

এ পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলায় ২৯, সদর উপজেলায় ২৪, হরিপুর উপজেলায়
২৩, পীরগঞ্জ উপজেলায় ২১ ও রানীশংকৈল উপজেলায় ১২ জন সনাাক্ত হয়েছে।
রোববার সকালে বিসয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিভিল
সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading