ইন্ডিয়ায় মৃত্যু ৫ হাজার ছাড়িয়েছে

ইন্ডিয়ায় মৃত্যু ৫ হাজার ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৩:৫০

নভেল করোনাভাইরাসে প্রতিবেশী দেশ ইন্ডিয়া বেশ বিপর্যস্ত। এরই মধ্যে করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে দেশটির মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা পৌনে ২ লাখেরও বেশি। এমন পরিস্থিতিতে দেশটিতে তুলে দেয়া হচ্ছে লকডাউন। ফলে পরিস্থিতি আরও ভয়বহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (৩১ মে) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, ইন্ডিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৩৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ১৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০৫ জনের।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৮৭ হাজার মানুষ এবং বর্তমানে চিকিৎসাধীন ৮৯ হাজার ৭০৬ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading