কি হবে দেশের নামঃ ভারত নাকি ইন্ডিয়া?

কি হবে দেশের নামঃ ভারত নাকি ইন্ডিয়া?
ইন্ডিয়া নাকি ভারত, কি হবে নাম?

উত্তরদক্ষিণ মঙ্গলবার ০২ জুন ২০২০। ২২:২৫

দেশের নাম কি হবে ইন্ডিয়া নাকি ভারত, প্রশ্নটা নিয়ে ইন্ডিয়ায় এখন মামলা চলছে। গণ পরিষদ সংবিধান প্রণয়নের সময় স্বাধীন দেশের নামকরণ নিয়ে তর্ক চালায়। অনেক সাম্ভব্য প্রস্তাব বিবেচনার পর স্থির হয় ‘ইন্ডিয়া. দ্যাট ইজ ভারত’ এই ভাবেই পরিচিত হবে ভারত। এটাই ইন্ডিয়ার সংবিধান। সুত্রঃ এএনআই, নিউজ১৮।

এক দেশের দুই নাম কেন হবে? বরং ইন্ডিয়া নামটি প্রত্যাহার করে নাম হোক ভারত। সুপ্রিম কোর্টে এমনই আবেদন জানানো হয়েছিল। অনেকেই মনে করছিলেন, ২ জুন সুপ্রিম কোর্টের রায়ে দেশের নাম একটিই হয়ে যেতে পারে।

ওয়ান নেশান ওয়ান নেম-এই দাবিই উঠতে থাকে। কিন্তু আপাতত সেই মামলা স্থগিতই থাকল।

View image on Twitter
ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট

মঙ্গলবার (০২ জুন) পরবর্তী শুনানির তারিখ না দিয়েই এই শুনানি স্থগিত রেখেছে শীর্ষ আদালত। এই আবেদনটি শোনার কথা ছিল মুখ্য বিচারপতি এস এ বোবদের। তিনি এদিন আদালতে অনুপস্থিত থাকায় মামলাটি পিছিয়ে যায়।

এর আগে এই মামলায় কেন্দ্রের কাছে হলফনামা চেয়েছিল সুপ্রিম কোর্ট। কারণ নামবদলের ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে কেন্দ্রকে।

এই মামলার আবেদনকারীর যুক্তি সংবিধান রচয়িতারা ইন্ডিয়া অর্থাৎ ভারত বলতে দেশের নাম আসলে ভারত, এমন সংকেতই দিতে চেয়েছিলেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading