ঝিনাইদহে আগুনে পুড়ে ৪ টি দোকান ভষ্মিভুত

ঝিনাইদহে আগুনে পুড়ে ৪ টি দোকান ভষ্মিভুত

উত্তরদক্ষিণ বুধবার ০৩ জুন ২০২০। ১৩:৪৫

ঝিনাইদহ শহরের আরাপপুরে আগুনে পুড়ে গেছে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠান। বুধবার
সকালে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুর রউফ
মোল্লা জানান, সকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে টায়ার ব্যবসায়ী আলেক
মিয়ার দোকানে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানে ছড়িয়ে
পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ঘন্টার চেষ্টায়
আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে পুড়ে যায় আলেক মিয়া, পাকরুল ইসলাম, ফরিদ
হোসেন ও শওকত আলীর দোকান।

এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading