করোনা মহামারির কারণে চীন-ইইউ শীর্ষ সম্মেলন বাতিল

করোনা মহামারির কারণে চীন-ইইউ শীর্ষ সম্মেলন বাতিল
চীন জার্মান

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৪ জুন ২০২০। ১২:৫৭

ইউরোপীয় ইউনিয়ন ও চীন করোনা ভাইরাসের কারণে তাদের পরিকল্পিত শীর্ষ সম্মেলন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সেপ্টেম্বরে জার্মানীতে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মুখপাত্র বুধবার এ কথা জানান।

মুখপাত্র স্টিফেন সেইবার্ত আরো জানান, মার্কেল, ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মাইকেল ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলে এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা মহামারি পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে শীর্ষ সম্মেলন আয়োজন না করে তা স্থগিতের বিষয়ে সম্মত হন।

গত ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর এখন তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ভাইরাসটির কারণে পুরো বিশ্বে তিন লাখ ৮২ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading