মোহম্মাদ নাসিমের অপারেশন সফল, সুস্থতার জন্য দোয়া চেয়েছে পরিবার

মোহম্মাদ নাসিমের অপারেশন সফল, সুস্থতার জন্য দোয়া চেয়েছে পরিবার
মোহম্মাদ নাসিম সুস্থতার জন্য দোয়া প্রার্থণা

শেখফারুকউত্তরদক্ষিণ : শুক্রবার ০৫ জুন ২০২০ । আপডেট ১৫ঃ০৩

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার/অপারেশন সফল হয়েছে। তার ছেলে ও সাবেক সাংসদ তানভীর শাকিল জয় শুক্রবার (০৫ জুন) দুপুরে জানান, তার বাবার অপারেশন সাকসেসফুলি সম্পন্ন হয়েছে।

জয় জানান, পরবর্তী ৪৮ ঘণ্টা তার বাবাকে (নাসিমকে) হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ফোনে চিকিৎসক এবং তার (জয়ের) সঙ্গে যোগাযোগ করে মোহম্মাদ নাসিমের শারিরীক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।

মোহম্মাদ নাসিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে পরিবারের পক্ষ থেকে তার ছেলে দোয়া চেয়েছেন।

জ্বর-কাশিসহ করোনা-ভাইরাসের লক্ষণ নিয়ে গত ০১ জুন দুপুরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহম্মাদ নাসিম। সেখানে করোনা টেস্টে ফল ‘পজিটিভ’ আসে। পরে তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলেও শুক্রবার (০৫ জুন) সকালে তার হঠাৎ ‘ব্রেইন স্ট্রোক’ হয়।

শুক্রবার (০৫ জুন) সকালে হঠাত মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে (পারিবারিক অনুমতি নিয়ে) চিকিতসকরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে তার অপারেশন করেন।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মোহম্মাদ নাসিমকে উন্নততর চিকিতসার জন্য সিএমএইচে স্তানান্তরের উদ্যোগ নেয়া হলেও তার শারিরীক অবস্থার কারণে সম্ভব হয়নি। তার অবস্থা এতোটাই ‘ক্রিটিক্যাল’ হয়ে পড়ে যে সিএমএইচে নেয়া স্থগিত করতে হয়। পরিসিথতি বিবেচনা করে তাতক্ষণিকভাবে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেই তার অপারেশন হয়।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথমে মন্ত্রিসভায় না থাকলেও পরের মেয়াদে তাকে স্বাস্থ্যমন্ত্রী করা হয়।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading