জোর করে মদ পান করিয়ে সন্তানের সামনেই গণধর্ষণ করল স্বামী ও তার বন্ধুরা!
উত্তরদক্ষিণ : শনিবার ০৬ জুন ২০২০ । ১৫:৪৪
নিজের ছেলের সামনেই স্বামী ও তাঁর বন্ধুদের হাতে গণধর্ষণের শিকার ২৫ বছরের এক মহিলা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ার কেরলের তিরুঅনন্তপুরমের পুতুকুরিচিতে। ওই মহিলার মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার করাছে স্বামী ও তার বন্ধুদের। খবর আনন্দবাজার পত্রিকা’র।
ওই মহিলার বাড়ি কেরলের পুথানতপ্পুতে। সেখানে থেকে পুতুকুরিচি সমুদ্র সৈকত কাছেই। সেই সমু্দ্র সৈকতের শোভা উপভোগ করবেন বলে ছেলে-সহ তাকে সেখানে নিয়ে যান তাঁর স্বামী। সেখানে যাওয়ার পর সন্ধ্যাবেলা তিনি স্ত্রী ও ছেলেকে নিয়ে যান তাঁর এক বন্ধুর বাড়ি। সেখানে স্বামীর বেশ কয়েক জন বন্ধু উপস্থিত ছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই মহিলা।
বন্ধুর বাড়িতে সবাই মদ্যপান করছিলেন। পুলিশকে তিনি জানিয়েছেন, সে সময় তাঁর স্বামী জোর জবরদস্তি করে মদ্যপান করতে বাধ্য করেন তাঁকে। তার পর স্বামীর বন্ধুরা তাঁকে বাড়ির পাশে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। অত্যাচারের পর তাঁর সম্বিত ফিরলে ছেলেকে নিয়ে সেখান থেকে পালান তিনি। ছেলেকে নিয়ে রাস্তাতে অসংলগ্ন অবস্থাতেই যাচ্ছিলেন তিনি। সে সময় গাড়ি নিয়ে সেখান দিয়ে যাওয়া দুই যুবক তাঁকে দেখতে পান। ওই যুবকরাই তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন ও পুলিশকে খবর দেন।
মহিলার মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্বামী-সহ তাঁর বন্ধুদের আটকও করা হয়েছে। বিষয়টি নিয়ে কাদিনামকুসাম থানার সাব ইনস্পেক্টর আর রথীশ কুমার বলেছেন, ‘‘ওই মহিলাকে চিরায়িনকিঝের তালুক হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছে। সেখানে তাঁর মেডিক্যাল পরীক্ষা হবে। তার পর মামলা দায়ের করা হবে।’’
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের হেফাজতে নিয়েছে পুলিশ।
বিষয়টি নিয়ে সরব হয়েছে সে কেরল রাজ্যের মহিলা কমিশনও।

