কার্ড ‘জালিয়াত চক্রের’ ১৩ সদস্য গ্রেপ্তার করেছে র্যাব
উত্তরদক্ষিণ : রবিবার ০৭ জুন ২০২০ । ১৩:২৯
মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এদের মধ্যে নয় জন চক্রের হোতা, বাকিরা তাদের সহযোগী।
র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক সুজয় সরকার গণমাধ্যমকে জানান, ওই নয় জনকে শনিবার (০৬ জুন) রাতে ঢাকা ও ফরিদপুরের ভাঙা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪ লাখ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত ডিভাইস সহ সরঞ্জামাদি উদ্ধার করা হযেছে।

