করোনায় বিএনপি’র ঢাকা মহানগর নেতা আহসানউল্লাহ’র মৃত্যু

করোনায় বিএনপি’র ঢাকা মহানগর নেতা আহসানউল্লাহ’র মৃত্যু
বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন । ০৭ জুন ২০২০

উত্তরদক্ষিণ : রবিবার ০৭ জুন ২০২০ । আপডেট ০৮ জুন ২০২০ @ ০১:২৮

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

রবিবার (০৭ জুন) রাত ৯টা ৪০ মিনিটে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন আবস্থায় তিনি মারা যান।

তার বয়স হয়েছিল ৬৫ বছর।

দলীয় সূত্রে জানা যায়, গত ০৫ জুন হাসানের করোনা শনাক্ত হয়। এরপর থেকে আশুলিয়ায় গ্রামের বাড়িতে আইসোলেশনে ছিলেন। রবিবার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ঢাকায় এনে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। সেখানেই তিনি মারা যান।

পরিবার জানিয়েছে, করোনা শনাক্তের পর অনেক চেষ্টা করেও ‘আইসিইউ ও ভেন্টিলেটরের’ সুবিধা যুক্ত কোন হাসপাতালে তাকে ভর্তি করানো সম্ভব হয়নি।

তিনি স্ত্রী রিনা হাসান, দুই ছেলে সোহরাব আল হাসান ও সাকিব আল হাসান সহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুবগ্রাহী রেখে গেছেন।

একাদশ নির্বাচনে আহসানউল্লাহ হাসান ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন। তিনি টানা তিন দফা ঢাকা সিটি করপোরেশনের মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার ছিলেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ঢাকা সিটি করোরেশন দুইভাগে বিভক্তির পর ২০১৭ সালে মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান হাসান।

আহসানউল্লাহ হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সভাপতি এম এ কাইয়ুম, সবশেষ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনও শোক প্রকাশ করেছেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading