চট্টগ্রামের ফটিকছড়িতে করোনায় নতুন আক্রান্ত ৫

চট্টগ্রামের ফটিকছড়িতে করোনায় নতুন আক্রান্ত ৫
ফটিকছড়ি উপজেলা মানচিত্র/ম্যাপ

উত্তরদক্ষিণ । বুধবার ১০ জুন ২০২০ । ১৭:২৩

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় আরো ৫ জনের শরীরে করোনা ভাইরস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফটিকছড়িতে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৪ জুন আক্রান্ত ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো মঙ্গলবার (০৯ জুন) রাতে পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।

নতুন আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ, যার মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ও অন্যজন এনজিও কর্মকর্তা।

তিনজন মহিলা নাজিরহাট কেয়ার পয়েন্ট হসপিটালে কর্মরত স্বাস্থ্য কর্মী।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ফটিকছড়িতে এ পর্যন্ত ৩৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।যার মধ্যে ৩৫২ জন রিপোর্ট এসেছে তাদের মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক ও ৮ জন পুলিশ সদস্য রয়েছে।

তাছাড়া মারা গেছে একজন রোগী।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading