সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে লক্ষীপুরের এক প্রবাসীর মৃত্যু

সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে লক্ষীপুরের এক প্রবাসীর মৃত্যু
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা । মানচিত্র

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১১ জুন ২০২০ । ১১:২৬

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সৌদি প্রবাসী মোঃ শরীফ হোসেন (৫০) নামের ওই ব্যক্তি কর্ম সূত্রে রিয়াদে থাকতেন। গত তিন দিন ধরে সেখানে সর্দি, জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্টে ভোগার পর মঙ্গলবার (০৯ জুন) রাতে তিনি মারা যান বলে তার পরিবার জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মোঃ শরীফ উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ গাইয়ার চর গ্রামের মাঝি বাড়ির বাসিন্দা। তিনি গত ১৮ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরের একটি হোটেলে চাকরি করতেন।

৩ দিন আগে তার জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। রিয়াদ শহরে নিজ
বাসায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ রিয়াদ শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

গত ৩দিনে সৌদি আরবে করোনা আক্রান্ত হয়ে রায়পুর উপজেলার ৩ জন মৃত্যুবরণ করেছেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading