সাংবাদিক নঈম নিজাম ও পীর হাবিবের ব্যাংক হিসাবের তথ্য তলব
উত্তরদক্ষিণ । সোমবার ১৫ জুন ২০২০ । ২১:২০
বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের ব্যাংক হিসাব ও হিসাব সংশ্লিষ্ট সকল তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন 'সম্পাদক পরিষদে'র সাধারণ সম্পাদক নঈম নিজাম। বিএফআইইউ সাধারণত দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) রাষ্ট্রের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে। একটি সূত্র গত বৃহস্পতিবার (১১ জুন) ইস্যু করা চিঠিতে বিএফআইইউ ওই দু'জনের ব্যাংক হিসাবের তথ্য ও নথি সহ যাবতীয় কাগজপত্র, হিসাব খোলার ফর্ম, কেওআইসি, ট্রানজেকশান প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন, বিভিন্ন স্কীম ও হিসাব বিবরণী চেয়েছে। বাংলাদেশ ফাইনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিট অর্থপাচার রোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কাজ করে। তারা মূলত সন্দেহজনক আর্থিক লেনদেন, অর্থপাচার, সন্ত্রাসবাদে অর্থায়নের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং আইন প্রয়োগকারী ও সরকারের অন্যান্য সংস্থাগুলোকে তা দিয়ে থাকে। মূলতঃ দেশ থেকে অর্থ পাচার তদন্তের দায়িত্ব পালন করে বিএফআইইউ। এই বিষয়ে সাংবাদিক দু সাংবাদিকের প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

