কাঠামোর মধ্যে ঢুকে পড়ায় গণমাধ্যম প্রগতিশীল হতে পারছে না: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ। সোমবার (১৩ এপ্রিল) ২০২৬, আপডেট ১৯:৩০
কাঠামোর মধ্যে ঢুকে পড়ায় গণমাধ্যম প্রগতিশীল হতে পারছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা ‘ডিআরএমসি ন্যাশনালস-২০২৬’ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠানগতভাবে প্রগতিশীল হলে নতুন মিডিয়া নয় পুরানো মিডিয়াই জনপ্রিয় হতে পারে। যা করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।’
এরআগে, ‘প্রগতিশীল সাংবাদিকদের জন্য আলাদা বিকল্প গণমাধ্যম গড়ে তোলার চেয়ে মূলধারার গণমাধ্যমের ভেতরে থেকেই পরিবর্তন আনার চেষ্টা করা বেশি কার্যকর’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন মন্ত্রী।
পরে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন মন্ত্রী।
ইউডি/রেজা

