করোনা সংক্রমণ: কানাডাকেও পেছনে ফেলছে বাংলাদেশ!
উত্তরদক্ষিণ । বুধবার ১৭ জুন ২০২০ । ১৮:৪০
মোহাম্মদ শিহাব: করোনাভাইসারে সর্বাধিক সংক্রমণের হিসাবে শীর্ষ তালিকার ১৭তম অবস্থানে আছে ডানাডা। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৯ হাজারের বেশি। তবে গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে সংক্রমণ বা মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আর আগের দিন সেখানে মাত্র ৪০ জন নতুন রোগী শনাক্ত হয়।
অপরদিকে, শীর্ষ তালিকার ১৮তম স্থানে থাকা বাংলাদেশে বুধবার (১৭ জুন) সবশেষ তথ্য অনুযায়ী- আগের ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৪ হাজারের বেশি। এর আগে দিন এই সংখ্যা ছিল ৩৮৬২ জন। সেই হিসেবে আগামীকাল বৃহস্পতিবারের (১৮ জুন) মধ্যে কানাডাকে টপকে শীর্ষ ১৭তম স্থানে বাংলাদেশ উঠে আসবে হয়তো! এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, একই সঙ্গে বিশ্বে করোনা আক্রান্ত লাখ পাড় হওয়া দেশের তালিকায়ও হয়তো যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ!

বাংলাদেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯জন। আগের কয়েকদিনের শনাক্তের ধারা অব্যাহত থাকলে বৃহস্পতিবারই হয়তো এক লাখের বেশি বিশ্বে করোনা আক্রান্ত দেশের সংখ্যা বেড়ে ১৭টি হবে। বুধবার পর্যন্ত এই দেশের সংখ্যা ১৬টি। তালিকার শীর্ষে থাকা আমেরিকায় আক্রান্ত ২২ লাখ পাড় হয়ে গেছে। আর ১৬ নম্বরে থাকা সৌদি আরবে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩১৫ জন। সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৫২ জনের। অর্থাৎ মৃত্যুর পরিসংখ্যানে সৌদি আরবে আগেই টপকে গেছে বাংলাদেশ। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ১৩শর বেশি মানুষ। অবশ্য কানাডায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ২১৩ জন। সেই তুলনায় বাংলাদেশে এখনও মৃত্যু হার কম।
এর আগে সংক্রমণের হিসাবে করোনার ‘মাতৃভূমি খ্যাত’ চীনকে পেছনে ফেলে শীর্ষ তালিকার ১৯তম থেকে ১৮তম স্থানে উঠে আসে বাংলাদেশ। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

