নওগাঁয় ‘বিএসএফের বিস্ফোরকে’ বাংলাদেশি নিহত

নওগাঁয় ‘বিএসএফের বিস্ফোরকে’ বাংলাদেশি নিহত

উত্তরদক্ষিণ । বুধবার ১৭ জুন ২০২০ । ১৯:৫০

নওগাঁর সাপাহার উপজেলায় সীমান্ত এলাকায় ‘বিএসএফের বিস্ফোরকে’ এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আব্দুল বারী (৪৫) উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের আবুবক্করের ছেলে।

বুধবার (১৭ জুন) বিজিবি ১৬ ব্যাটালিয়নের আদাতলা ফাঁড়ি কমান্ডার সুবেদার আব্দুল হান্নান বলেন, আবদুল বারী ভারত থেকে গরু নিয়ে ২৪২ মেইন পিলারের ১৩আর পাশ দিয়ে দেশে আসার সময় ভারতের খুঁটাদহ ফাঁড়ির বিএএসএফ সদস্যরা তাকে লক্ষ করে বিস্ফোরক ছুড়ে মারে। বিস্ফোরণে বারী গুরুতর আহত হন। তিনি বলেন, বারী আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে সীমান্ত পেরিয়ে নো-ম্যান্স ল্যান্ডের পুনর্ভবা নদীতে এসে পড়ে যান। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিবি ফাঁড়ি কমান্ডার হান্নান বলেন, ‘বারী এলাকায় একজন চিহ্নিত এবং বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারি।’ লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে বলে সাপাহার থানার ওসি আব্দুল হাই জানিয়েছেন। সূত্র: বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading