বিশ্বে করোনায় মৃত সাড়ে ৪ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় মৃত সাড়ে ৪ লাখ ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১৮ জুন ২০২০ । ১৯:০০

বিশ্বে মহামারি করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে ৪ লাখ ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৮৪ লাখ ৭৩ হাজার ৬৮৫ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) গ্রিনিচ মান সময় ১২:৪৫টায় ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত সবশেষ তথ্যে এমনটাই জানা গেছে। ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যে দেখা যায়, আক্রান্তদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৩০ জনের। আর সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৪২ হাজার ১৮০ জন।

পৃথিবীর বিভিন্ন দেশে করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৫ লাখ ২৪ হাজার ৯৯৭ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৫৪ হাজার ৪৭৮ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading