ব্রাজিলে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ১৭:০০
বিশ্বের ২১৫টি দেশে এ পর্যন্ত ৮৯ লাখ ৪০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু ৪ লাখ ৬৭ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে আক্রান্তের হিসাবে শীর্ষ তালিকা দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ১০ লাখ ৭০ হাজারের বেশি। সেখানে মৃত্যু ৫০ হাজার পাড় হয়ে গেছে। মৃত্যুর পরিসংখ্যানেও আমেরিকার পর বিশ্বে কোনও দেশে এটি সর্বোচ্চ সংখ্যক।
রবিবার (২১ জুন) গ্রিনিচ মান সময় ১০:২৪টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, লাখের বেশি আক্রান্ত দেশের সংখ্যা ১৮টি। আর ১৮টি দেশের মধ্যে সবার শীর্ষে থাকা আমেরিকায় আক্রান্ত ২৩ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজারের বেশি মানুষের। আর আক্রান্ত ও মৃত্যুর দুই পরিসংখ্যানেই শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটির করোনা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
তালিকার তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৫ লাখ ৮৪ হাজার ছড়িয়েছে। অবশ্য দেশটিতে মৃত্যু তুলনামূলক কম, ৮ হাজার ১১১ জন। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত ইন্ডিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ১২ হাজার ৭৮৮ জন, মারা গেছে ১৩ হাজার ২৯০ জন। ব্রিটেনে আক্রান্ত ৩ লাখ পাড় হয়েছে, মৃত্যু ৪২ হাজার ৫৮৯ জন। স্পেনে আক্রান্ত ৩ লাখ ছুঁইছুঁই করছে। আর পেরুতে আড়াই লাখ পাড় হয়েছে। শীর্ষ তালিকার ৮ নম্বরে থাকা ইতালিতে আক্রান্ত ২ লাখ ৩৮ হাজারের বেশি। অবশ্য দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর হার কমে গেছে। এছাড়া, চিলি ও ইরানেও আক্রান্ত ২ লাখের বেশি। তালিকার
তালিকার ১১ নম্বরে থাকা জামানিতে আক্রান্ত ২ লাখ ছুঁইছুঁই করছে। এছাড়া তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো- প্রতিটি দেশে আক্রান্ত পৌনে ২ লাখের বেশি। ফ্যান্স ও সৌদি আরবে আক্রান্ত সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে কয়েকদিন আগেই।
আর শীর্ষ তালিকার ১৭ নম্বরে থাকা বাংলাদেশে আক্রান্ত ১ লাখ ১২ হাজারের বেশি এবং ১৮ নম্বরে থাকা কানাডায় আক্রান্ত ১ লাখ ১ হাজার ১৯ জন। তবে বাংলাদেশের চেয়ে কানাডায় মৃত্যু অনেক বেশি। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু দেড় হাজারের কম, সেখানে কানাডায় এই সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজার। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

