বিশ্বে করোনায় আক্রান্ত ৮৯ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত ৮৯ লাখ ছাড়িয়েছে
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ১৬:২৫

নভেল করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।

রবিবার (২১ জুন) গ্রিনিচ মান সময় ১০:১৮টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বের ২১৫টি দেশে করোনা বা কভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৩৯ হাজার ৯১৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৬৭ হাজার ১৪৬ জন।

অপরদিকে, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭ লাখ ৫৩ হাজার ২৭৮ জন। আর বর্তমানে বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩৭ লাখ ১৯ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৫৪ হাজার ৫২৫ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading