দ্বিতীয় দফা ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

দ্বিতীয় দফা ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৩:২১

করোনা আতঙ্কের মধ্যেই কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দুইবার ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, দ্বিতীয় দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইন্ডিয়ার উত্তর ভানলাইফাই থেকে ১৮ কিলোমিটার পূর্বে। এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পটি বাংলাদেশ এবং মিয়ানমারেও অনুভূত হয়।

এর আগে রবিবার (২১ জুন) বিকেলেও ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিজোরামের আইজলে। বাংলাদেশ থেকেও তা অনুভূত হয়। আইজল থেকে ২৫ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূমি থেকে ৩৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

দ্বিতীয় দফা ভূমিকম্পটি অনুভূত হয় বাংলাদেশ সময় ২২ জুন, ভোর ৪টা ৪০ মিনিটে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইন্ডিয়ান গণমাধ্যম এই সময় জানিয়েছে, সোমবার (২২ জুন) স্থানীয় সময় ভোর ৪.১০টা কেঁপে ওঠে মিজোরাম। চম্ফাইতে ভূমি থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading