ওয়াসার পানির বাড়তি দাম আদায়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ওয়াসার পানির বাড়তি দাম আদায়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৩:৩০

ওয়াসার পানির জন্য ২৫ শতাংশ হারে বাড়তি দাম আদায়ের ওপর ১০ অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। ওয়াসার পানির দাম বৃদ্ধিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদন

আড়াই মাস আগে কার্যকর হওয়া ওই দাম বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার (২২ জুন) এ আদেশ দেয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনীক আর হক এবং রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ। ওয়াসার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবে আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ওয়াসার আইনজীবী মাহবুবে আলম পরে গণমাধ্যমকে বলেন, ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসা পানির দাম ২৫ শতাংশ বাড়িয়েছিল, সে সিদ্ধান্তটি আগামী ১০ অগাস্ট পর্যন্ত ‘স্থগিত’ করে দিয়েছে দিয়েছে হাইকোর্ট। ১০ অগাস্ট পর্যন্ত কেন- এই প্রশ্নে মাহবুবে আলম বলেন, কোর্ট হয়ত আশা করছে এর মধ্যে নিয়মিত কোর্ট চালু হতে পারে।

তবে এ আদেশের বিরুদ্ধে ওয়াসা আপিল বিভাগে আবেদন করবে বলে জানান ওয়াসার আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading