আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি: মাশরাফি
উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৭:২০
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমপি জানিয়েছেন, তিনি করোনা আক্রান্ত হলেও এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বিভ্রান্তিকর কোনো সংবাদে দেশবাসীকে বিচলিত না হওয়ার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (২২ জুন) বিকাল সোয়া ৪টার দিকে তার ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে এ কথা জানান তারকা ক্রিকেটার ম্যাশ। নিচে তার ফেইসবুক পোস্টটি হুবহু তলে ধরা হলো-
আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্ণভাবে ভিত্তিহীন। কোনও কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ-এ আপনারা বিচলিত হবেন না।

সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।

