বৃদ্ধি পাচ্ছে পদ্মা, গঙ্গা, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি

বৃদ্ধি পাচ্ছে পদ্মা, গঙ্গা, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি
ফাইল ছবি।

উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৭:৪০

বাড়ছে গঙ্গা ও পদ্মা নদীর পানি। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত এ পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে বলে জানানো হয়েছে।

এ নিয়ে সোমবার (২২ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। কুশিয়ারা ব্যতীত অন্য প্রধান নদী সমূহের পানি সমতল আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত হ্রাস পাওয়া অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ ও ইন্ডিয়ার আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ফলে এই সময়ে ব্রহ্মপুত্র নদ এবং দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদী সমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।ৎ

এদিকে, দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৫৪টির পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে হ্রাস পেয়েছে ৪৪টি পানি সমতল স্টেশনের । অপরিবর্তিত রয়েছে ৩টির। সৌজন্যে : বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading