ইনটেক লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি

ইনটেক লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানী ইনটেক লিমিটেড

উত্তরদক্ষিণ । ২৩ জুন ২০২০ । আপডেট : বুধবার ২৪ জুন ২০২০ । ০৩:১৭

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানী ইনটেক লিমিটেডকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রচলিত সিকিউরিটি আইন প্রতিপালন না করায় কোম্পানীগুলোর বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এই পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনটেক লিমিটেডের (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

ইনটেক লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা করে জরিমানা :
পুঁজিবাজারে আইটি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড বিভিন্ন ব্যবসা শুরু করেছে, যা তারা নিয়ম অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কাউকে জানায়নি।

এর মাধ্যমে তারা বিএসইসি, ডিএসই ও সিএসইর মূল্য সংবেদনশীল তথ্য সংক্রান্ত আইন ভঙ্গ করেছে। সে কারণে ইনটেক লিমিটেডের প্রতি পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ২৫ লাখ টাকা করে জারমানা করা হয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading