এম-আই সিমেন্টের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি
উত্তরদক্ষিণ । ২৩ জুন ২০২০ । আপডেট : বুধবার ২৪ জুন ২০২০ । ০৩:২৮
পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানী এম-আই সিমেন্টকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রচলিত সিকিউরিটি আইন প্রতিপালন না করায় কোম্পানীগুলোর বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এই পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এম-আই সিমেন্টের (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এম-আই সিমেন্ট কোম্পানির প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা করে জরিমানা :
এম-আই সিমেন্ট কোম্পানির বিষয়ে বিএসইসি বলেছে, পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত এই কোম্পানি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ‘কারেন্ট একাউন্ট উইথ সিস্টার কনসার্ন’ লিখে ৭০ কোটি ৪০ লাখ টাকা দেখিয়েছে, যা আসলে এমআই সিমেন্টের সহযোগী কোম্পানিকে সুদ বিহীন ঋণ হিসেবে দেওয়া হয়েছে। এর ফলে আইন ভঙ্গ হয়েছে।
সে কারণে এম-আই সিমেন্টের প্রতি পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ১০ লাখ টাকা করে জারমানা করা হয়েছে।

