বিশ্বে করোনায় আক্রান্ত ৯৪ লাখ

বিশ্বে করোনায় আক্রান্ত ৯৪ লাখ

উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১৯:২৫

বিশ্বে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রায় ৯৪ লাখে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষের।

বুধবার (২৪ জুন) গ্রিনিচ মান সময় ১৩:১৩টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজার ৫৭৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৯৩ হাজার ৪৫০ জন। তবে আশার কথা হচ্ছে- সুস্থতার সংখ্যাও বাড়ছে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ লাখ ৭৮ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় এই সুস্থতার হার এক লাখেরও বেশি।

অপরদিকে, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭ লাখ ৭৬ হাজার প্রায়। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৫৮ হাজার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading