করোনা প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের সমন্বয় সেল গঠন

করোনা প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের সমন্বয় সেল গঠন

উত্তরদক্ষিণ । ২৪ জুন ২০২০। আপডেট: বৃহস্পতিবার ২৫ জুন ২০২০। ০৪:১০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সমন্বয় সেল গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (২৩ জুন) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামকে আহবায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।

করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমুহের ওপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়টি তদারকি ও সমন্নয় করবে।

এছাড়াও সিটি কর্পোরেশনগুলোর ক্ষেত্রে রেড জোন এলাকার জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, এনজিও প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবীকে সম্পৃক্ত করে সিটি কর্পোরেশনসমুহ যে সমস্ত নাগরিক সেবা প্রদান করবে তা তদারকি ও মনিটরিং করবে এই কমিটি।

লক ডাউন চলাকালে সিটি কর্পোরেশন সমুহ ও অন্যান্য সংস্থাসমুহের কার্যক্রমসমুহ কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে সিটি কর্পোরেশন প্রণীত খসড়া এসপিও স্থানীয় সরকার বিভাগের গঠিত সেল চুড়ান্ত করবে এই কমিটি।

করোনাভাইরাস মোকাবেলার বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার কিভাগের দপ্তর বা সংস্থার কাজের সঙ্গে সংশ্লিস্ট অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের কাজের সমন্নয়ও করবে এই কমিটি। সূত্র – বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading