‘পরিকল্পিতভাবে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন হচ্ছে’

‘পরিকল্পিতভাবে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন হচ্ছে’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ০৯:৫০

মহাপরিকল্পনায় প্রদর্শিত পন্থায় পরিকল্পিতভাবে দেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (২৪ জুন) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে “কোভিড-১৯ ও বাজেট ২০২০-২১ পর্যালোচনাঃ বিদ্যুৎ খাতে বণ্টনের অগ্রাধিকার এবং বিকল্প প্রস্তাবনা” শীর্ষক ভার্চুয়াল সংলাপে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাওয়ার সিস্টেম মাস্টার প্লাান-২০১০ পর্যালোচনা করে পাওয়ার সিস্টেম মাস্টার প্লান-২০১৬ প্রণয়ন করা হয়েছে। জ্বালানি মিক্স, উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আরো যুগোপযোগী করা হয়েছে।

দেশে বিদ্যুতের কোনো ওভার ক্যাপাসিটি নেই বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানির বিস্তারে সহযোগিতা করছে। ৫৮ লক্ষ সোলার হোম সিস্টেম সংযোজন করা হয়েছে। মিনিগ্রিডের মাধ্যমেও সংযোজন দেয়া হচ্ছে। নেট মিটারিং সিস্টেম প্রচলন করা হয়েছে। কারণ ১০০ মেগাওয়াটের একটি সোলার বিদ্যুৎ কেন্দ্র করতে প্রায় ৩৫০ একর অকৃষি জমি লাগে যা বাংলাদেশে পাওয়া খুবই দুষ্কর।

এসময় তিনি আরো বলেন, বিদ্যুৎ বিভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যৌক্তিক ও সহনীয় মূল্যে বিদ্যুৎ, দক্ষতা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রযুক্তির ব্যবহার যত বাড়ানো যাবে স্বচ্ছতাও তত বাড়বে। তাই সকল স্তরে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ অব্যাহত রয়েছে। বিল সম্পর্কিত কিছু অভিযোগ রয়েছে যা যথাযথভাবে সমাধান করা হবে। সূত্র – বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading