সেতুমন্ত্রীর পক্ষে ২২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১১:৩০
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২,২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকাল ৪টায় সেতু মন্ত্রীর ছোট ভাই জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এদিন উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, চর পার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভির ও বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান প্রমূখ। খবর বাসস-এর।

