সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৩:০৩

ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত।

তিনি জানান, পাটগ্রামের জগৎবেড় ইউনিয়নের ভ্যারভেরিরহাট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম, মিজানুর রহমান মিজান (২৫)। সে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী গ্রামের ভুট্টু মিয়ার ছেলে।

জানা গেছে, এদিন ভোরে সীমান্ত পার হয়ে মিজানুরসহ একদল রাখাল গরু আনতে যান। ভোরেই আবার একই এলাকা দিয়ে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের রাণীনগর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন মিজানুর। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে মিজানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি সুমন কুমার বলেন, মিজানের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিজিবির কোনো বিবৃতি জানা যায়নি। তথ্য সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading