করোনার মূল প্রবাহ এখনও আসেনি: ডা. জাফরুল্লাহ

করোনার মূল প্রবাহ এখনও আসেনি: ডা. জাফরুল্লাহ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৫:৪০

করোনাভাইরাস নিয়ে সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘আসলে সরকার অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। করোনা সমস্যার কীভাবে সমাধান করবে, সেটা সরকারের চিন্তার মধ্যে নেই। মূল প্রবাহ তো এখনও আসেনি। আগামী এক দুই মাস পরে এটা যখন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে, তখন এর মূল প্রবাহ দেখা দেবে।’

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে গণস্বাস্থ্য হাসপাতালে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। করোনাভাইরাস থেকে ড. জাফরুল্লাহর রোগ মুক্তিকে কেন্দ্র করে এ আলোচনা সভার আয়োজন করা হয়। তবে আলোচনার শিরোনাম ছিল- ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাজার ২০২০-২১ বাংলাদেশ প্রেক্ষাপট’। সম্প্রতি করোমুক্ত হওয়া ডা. জাফরুল্লাহ চৌধুরী সভায় বলেন, ‘আপনারা যে আমার জন্য দোয়া করেছেন, তা অকল্পনীয়। একজন মানুষকে যে মানুষ এতো ভালবাসতে পারে, তা আগে জানতাম না।’

করোনা থেকে দেশকে মুক্ত করতে একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার বলে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আপনার যদি আমার বাজেট প্রবাহ দেখেন, সেখানে কিছু দিক নির্দেশনা আছে। এটা জনগণের দাবি উঠানো ছাড়া, আওয়াজ তোলা ছাড়া, বাস্তবায়ন সম্ভব না।’ জাতীয় ওষুধ নীতির নিয়ম বদলালে দেশে ওষুধের দাম অর্ধেক হবে বলে উল্লেখ করে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ । তিনি বলেন, ‘এই পরিবর্তনের জন্য জনগণের পক্ষ থেকে আওয়াজ আসতে হবে।’

করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহ চিকিৎসা করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফি। আলোচনা সভায় তিনি বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর করোনা নেগেটিভ হলেও বুকের ৮০ শতাংশ নিমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাকে দামী ওষুধ দিলে তা গ্রহণ করেননি। তার কথা ছিল, গ্রামের একজন মানুষ ও কৃষক যে সেবা নিতে পারেন না, তিনি তা গ্রহণ করবেন না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গবেষক ডা. বিজন কুমার শীল, ডা. মহিবুল্লাহ খন্দকার, ডা. নাজিব মোহাম্মদ, ডাকসুর ভিপি নরুল হক নুরু প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading