করোনাকালে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ দিয়েছে সরকার

করোনাকালে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ দিয়েছে সরকার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৫:২২

করোনাকালে পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৪ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৮৪ হাজার ১২২ মেট্রিক টন।

এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৭৬৭ এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৬৫০ জন ।

নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮৬ কোটি ৪৫ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৫ লাখ ৭৯ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা চার কোটি ২৩ লাখ ৭৯ হাজার।

এদিকে শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৪ কোটি ২১ লাখ ১৯ হাজার ৬০৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৭৭ হাজার ৫২৫ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ১৬ লাখ ১৮ হাজার ৪২১ জন। খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading