বিশ্বে করোনায় আক্রান্ত ৯৫ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৬:২০
বিশ্বে করোনাভাইরাসে সংক্রমণ ব্যক্তি শনাক্ত হয়েছে ৯৫ লাখ ৪৯ হাজার প্রায়। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৮৫ হাজারের বেশি। চলতি সপ্তাহে আক্রান্তের এই সংখ্যা ১ কোটি পাড় হওয়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বৃহস্পতিবার (২৫ জুন) গ্রিনিচ মান সময় ০৯:১৮টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বের ২১৫টি দেশে এপর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়েছে মোট ৯৫ লাখ ৪৮ হাজার ৮৮৬ জন। তাদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৮৫ হাজার ৪০৯ জন। আর আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫১ লাখ ৯০ হাজার ৫৪২ জন, যা আক্রান্তের হিসাবে ৫৫ শতাংশের বেশি।
অপরদিকে, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৫৮ হাজার ১১১ জন।

