ট্রাম্পের ২ নিরাপত্তা কর্মী করোনায় আক্রান্ত, আইসোলেশনে কয়েক ডজন!

ট্রাম্পের ২ নিরাপত্তা কর্মী করোনায় আক্রান্ত, আইসোলেশনে কয়েক ডজন!

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৯:২০

মার্কিন আমেরিকার সিক্রেট সার্ভিসের দু’জন এজেন্ট– করোনা বা কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। তারা গত রবিবার ওকলাহোমায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভায় ছিলেন। তাদের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর প্রেসিডেন্টেরি নিরাপত্তা সংস্থাটির কয়েক ডজন কর্মীকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ব্রিটিশ গণমাধ্যম এক প্রতিবেদনে বলেছে- মার্কিন সিক্রেট সার্ভিস অবশ্য তাদের ঠিক কতজন আইসোলেশনে আছে তা বলেনি।

ওকলাহোমার টালসা শহরে যখন কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে- সেই সময় সেখানে নির্বাচনী সভা করায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা হয়। সেই সভার আগে তার প্রচার টিমের ৬ জন সদস্য এবং পরে দু‌’জন করোনাভাইরাস পজিটিভ বলে ধরা পড়ে।

আমেরিকার ৮টি অঙ্গরাজ্যে এখন করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাটের কর্তৃপক্ষ বলেছে, ওই ৮টি রাজ্য থেকে আগতদের ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এক পূর্বাভাসে বলছে, অক্টোবর মাসের মধ্যে আমেরিকায় ১ লাখ ৮০ হাজার লোক করোনাভাইরাসে মারা যাবে। তবে যদি ৯৫ ভাগ আমেরিকান মাস্ক পরে তাহলে মৃত্যুর সংখ্যা হবে ১ লাখ ৪৬ হাজার। অবশ্য ইতোমধ্যেই দেশটিতে করোনাভাইরাসে ২৪ লাখ ৬২ হাজারের বেশি লোক আক্রান্ত এবং ১ লাখ ২৪ হাজারের বেশি লোক মারা গিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading