কন্টিনেন্টাল ইন্সুরেন্সের লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ২১:৪৩
পুঁজিবাজারে তালিকাভূক্ত বিমা কোম্পানি কন্টিনেন্টাল ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৯ অর্থ বছরের জন্য শেয়ারধারীদের জন্য ৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। ডিএসসি ও কোম্পানী সূত্রে এ তথ্য জানা গেছে।
সাধারণ সভায় অনুমোদন পেলে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ২০টি শেয়ারে বিনিয়োগকারীরা একটি করে নতুন শেয়ার পাবেন এবং শেয়ারপ্রতি নগদ পাবেন ৫০ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৯ অর্থ বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর রেকর্ড তারিখ ২০ জূলাই ও সাধারণ সভার তারিখ ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
কন্টিনেন্টাল ইন্সুরেন্সের শেয়ার পুঁজিবাজারে সর্বশেষ ১৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছিল।
কোম্পানিটি ৩১ ডিসেম্বরে ২০১৯ অর্থ বছরে শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৮৪ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৯ টাকা ৬৩ পয়সা।
চলতি বছরের প্রথম প্রান্তিকে কন্টিনেন্টাল ইন্সুরেন্স প্রতি শেয়ারে ৪৭ পয়সা মুনাফা করেছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৫৬ পয়সা।

