অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে হবে ২০২৩ নারী বিশ্বকাপ

অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে হবে ২০২৩ নারী বিশ্বকাপ

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১০:০০

এবারই প্রথম এশিয়া-প্যাসিফিক অঞ্চলে হতে যাচ্ছে নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা। এক বিবৃতিতে বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী (২০২৩) নারী ফুটবল বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে।

জানা গেছে, ২০২৩ সালের জুলাই-অগাস্টে হবে শিরোপার লড়াই। ভিডিও কনফারেন্সে ফিফা কাউন্সিল সদস্যদের ভোটে একমাত্র প্রতিদ্বন্দ্বী কলম্বিয়াকে ২২-১৩ ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড। এই প্রথম দুই কনফেডারেশনের যৌথ আয়োজনে হতে যাচ্ছে নারী বিশ্বকাপ।

এ মাসের শুরুর দিকে আয়োজক হওয়ার লড়াইয়ে থেকে নিজেদের সরিয়ে নেয় ব্রাজিল ও জাপান। লড়াইয়ে থাকে কলম্বিয়া ও অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড।

উল্লেখ্য, গত দুটি আসরে ছিল ২৪ দল। ফ্রান্সে হওয়া ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের চতুর্থ শিরোপা জেতে যুক্তরাষ্ট্র। এবারই প্রথম ৩২ দলের অংশগ্রহণে হবে নারী ফুটবল বিশ্বকাপ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading