চীন-ভারত উত্তেজনার মধ্যে এশিয়ায় সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

চীন-ভারত উত্তেজনার মধ্যে এশিয়ায় সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৩:১৫

চীন-ভারত বিরোধের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সেনা মোতায়েন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপ থেকে সরিয়ে এসব সেনা সদস্যকে চীনের নিকটবর্তী ঘাঁটিগুলোতে মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি জার্মান ঘাঁটি থেকে কিছু সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। ব্রাসেলস ফোরামে মাইক পম্পেওয়ের কাছে এর কারণ জানতে চাইলে তিনি জানান, সেনাদের অন্যত্র পাঠানো হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে চীনের কমিউনিস্ট পার্টির সরকারের আচরণে ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালায়েশিয়া, ফিলিপাইনস ও দক্ষিণ চীন সমুদ্র এলাকা বড় বিপদের মুখে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ঠিকঠাক জায়গায় মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে।

পম্পেও বলেন, ট্রাম্প প্রশাসন দু’বছর আগে মার্কিন সেনাবাহিনীর কৌশলগত বিন্যাস পর্যালোচনা করে। সেসময় যুক্তরাষ্ট্র যেসব হুমকির মুখোমুখি হয়েছিল তা পর্যালোচনা এবং গোয়েন্দা, সামরিক , সাইবারসহ নিজস্ব সম্পদগুলো কীভাবে বন্টন করা উচিত সে বিষয়ে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading