দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি শূন্যের কোটায় নেমে এসেছে

দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি শূন্যের কোটায় নেমে এসেছে

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৩:৪২

এডিস মশার প্রাদুর্ভাব কমে যাওয়ায় দেশের হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগী ভর্তি শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানিয়েছে, রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর-এর বুধবারের (২৪ জুন) রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের কোন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।

আইইডিসিআর’র হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, গত ১ জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে ৩১৮ জন ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ৩১৪ জন সুস্থ হয়ে বাসায় চলে গেছেন।

বর্তমানে ঢাকা শিশু হাসপাতালে ৩ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ১ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন কোন রোগী আর হাসপাতালে ভর্তি হননি।

ডা. আয়েশা আক্তার জানান, চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে কোন রোগীর মৃত্যুর তথ্য আইইডিসিআর-এর কাছে নেই। খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading