আরও এক ইন্ডিয়ান তারকার আত্মহত্যা

আরও এক ইন্ডিয়ান তারকার আত্মহত্যা
ইন্ডিয়ান টিকটক তারকা সিয়া কক্কর

উত্তরদক্ষিণ । ২৫ জুন ২০২০ । আপডেট : শুক্রবার ২৬ জুন ২০২০ । ১০:৫০

বলিউডের নবীন তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু শোক ভুলতে না ভুলতেই আরও এক ইন্ডিয়ান তারকার আত্মহত্যার সংবাদ।

আত্মহত্যা করেছেন মাত্র ১৬ বছর বয়সী মডেল ও জনপ্রিয় টিকটক তারকা সিয়া কক্কর। বৃহস্পতিবার (২৫ জুন) দিল্লীর বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

TikTok star Siya Kakkar suicide, Siya Kakkar suicide, 16-year-old ...

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার প্রধান অর্জুন সরিন। এই সংস্থার সঙ্গে কাজ করত সিয়া। তবে সিয়ার আত্মহত্যার কোনো কারণ জানাননি । তিনি ধারণা করছেন কোনো ব্যক্তিগত কারণেই এই পথ বেছে নিয়েছেন তিনি।

এদিকে এই আত্মহত্যার কারণ উদঘাটন করতে ইতোমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

ইন্ডিয়ান টিকটক তারকা সিয়া কক্কর

জানা গেছে, একটি মিউজিক ভিডিওতেও কাজ করার কথা ছিল সিয়ার। লকডাউনে আটকে যায় কাজটি। মিথ বাদার্সের মিউজিক ভিডিওতে অংশ গ্রহণ করার আগেই বিদায় নিলেন এই তারকা।

টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই পরিচিত নাম সিয়া। টিকটকে তার ফলোয়ার সংখ্যা ১১ লক্ষ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading