করোনায় আরেক পুলিশ সদস্যের মৃত্যু
উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ১৩:৫০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজন পুলিশ সদস্য বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত কনস্টেবল তৌহিদুল ইসলাম ডিএমপির অধীনে ট্রাফিকের (উত্তরা বিভাগ) এয়ারপোর্ট এলাকায় কর্মরত ছিলেন। তৌহিদকে নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের মোট ৩৭ জনের মৃত্যু হলো।
শুক্রবার (২৬ জুন) পুলিশ সদর দপ্তরের সহকারী মহা পুলিশ পরিদর্শক (এআইজি) (গণমাধ্যম) মো. সোহেল রানা জানান, তৌহিদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। মৃত তৌহিদ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় লাশ রংপুর জেলার মিঠাপুকুর থানার বজরোক সান্তোষপুরে নিজ গ্রামে পাঠানো হয়েছে। পরে সেখানে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ দাফন করা হয়।
আমেরিকায় আক্রান্ত ২৫ লাখ: সংক্রমণে শীর্ষ ২০ দেশের অবস্থা কী?
বিশ্বে করোনায় একদিনেই আক্রান্ত প্রায় ২ লাখ, রেকর্ড!
ইন্ডিয়ায় আক্রান্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১৫ হাজারের বেশি

