স্কটল্যান্ডে ছুরি হামলায় নিহত ৩, আহত ৬

স্কটল্যান্ডে ছুরি হামলায় নিহত ৩,  আহত ৬
স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ছুরি হামলা । ২৬ জুন ২০২০

উত্তরদক্ষিণ । শুক্রবার ২৬ জুন ২০২০ । আপডেট ২২:০৯

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে এক ছুরি হামলায় ৩ জন নিহত ও ৬ জন আহত হওয়ার খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। পুলিশের গুলিতে সন্দেহভাজনও মারা গেছেন। হামলা কারণ এখনও অজ্ঞাত। তবে বৃটেনের কাউন্টার টেরিরিজম পুলিশের লন্ডনের প্রধান দপ্তর এটাকে ‘সন্ত্রাসী হামলা নয়’ বলে নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যের দক্ষিণ ইংল্যান্ডে গত সপ্তাহের ছুরি হামলার রেশ না কাটতেই এবার এই ঘটনা ঘটল। শুক্রবার (২৬ জুন) গ্লাসগোর একটি হোটেলে এ হামলার ঘটনায ঘটে। একজন পুলিশ কর্মকর্তাও ছুরিকাহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

স্কটল্যান্ড পুলিশের প্রধান সহকারী কনস্টেবল স্টিভ জনসন বলেছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আর কোনো বিপদ নেই। মানুষজনকে ঘটনাস্থলের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পুলিশের গুলিতে সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্টিভ। এ ঘটনায় আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা সার্জন ঘটনাটিকে ‘খুবই গুরুতর’ বলে বর্ণনা করেছেন। এ ব্যাপারে তিনি খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

গত সপ্তাহে দক্ষিণ ইংল্যান্ডের রেডিং শহরের একটি পার্কে ছুরি হামলার ঘটনায়ও নিহত তিন জন নিহত হয়। ওই ঘটনাটিকে পুলিশ সন্ত্রাসী হামলা হিসাবেই দেখছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading