মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় গুলি, পুলিশসহ নিহত ৩

মেক্সিকোয় মোটর শোভাযাত্রায় গুলি, পুলিশসহ নিহত ৩

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । ১০:৩৩

মেক্সিকোয় এক মোটর শোভাযাত্রায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। খবর সিএনএনের।

জানা যায়, শুক্রবার (২৬ জুন) সকালে মেক্সিকোর জননিরাপত্তা বিভাগের সচিব ওমর গার্সিয়া হারফুচের বের করা এক মোটর শোভাযাত্রায় ওই হামলার ঘটনা ঘটে।

এসময় সচিব ওমর গার্সিয়া নিজেও আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading